সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অদম্য ইচ্ছাশক্তি: দৃষ্টিপ্রতিবন্ধকতা জয় করে জিপিএ-৫ অর্জন করলেন মৌমি

linknews

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ২৩:৩১

অদম্য ইচ্ছাশক্তি: দৃষ্টিপ্রতিবন্ধকতা জয় করে জিপিএ-৫ অর্জন করলেন মৌমি

মৌমি সিলেটে দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে কাজ করা গ্রিন ডিজঅ্যাবল্ড ফাউন্ডেশনের (জিডিএফ) আবাসিক শিক্ষার্থী। তিনি সিলেট সরকারি মদন মোহন কলেজের শিক্ষার্থী।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামের বাসিন্দা মৌমি। তার বাবা আব্দুল আহাদ এবং মা আমিনা আক্তার পুষ্প। দৃষ্টিপ্রতিবন্ধকতা জয় করে তাঁর এই সাফল্যে আনন্দিত ও গর্বিত জিডিএফ কর্তৃপক্ষ।

জিডিএফের নির্বাহী পরিচালক বায়েজিদ আহমদ খান বলেন, মৌমি প্রথম শ্রেণি থেকেই আমাদের আবাসিক শিক্ষার্থী। তার এমন সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

তিনি জানান, এইচএসসি পরীক্ষায় মৌমির শ্রুতিলেখক হিসেবে সহযোগিতা করেছেন পল্লব রায়। তিনি হাজী আব্দুস সাত্তার উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।