৪ কোটি টাকা উত্তোলনের অভিযোগে কমার্স ব্যাংকের দুই কর্মকর্তা বরখাস্ত
linknews
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ | ২০:৫৫

বরখাস্ত হওয়া দুই কর্মকর্তা হলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) মো. দেলোয়ার হোসেন এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) মো. হামিদুর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে পাঠানো এক চিঠির মাধ্যমে তাদের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ১২ নভেম্বর অনুষ্ঠিত পর্ষদের সভায় ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করে এ বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
চিঠির সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. এনামুল করিম খানের সঙ্গে পর্ষদ চেয়ারম্যানের এক নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রেরিত নির্দেশনা ও পরামর্শ পরিপালন নিশ্চিত করার অংশ হিসেবে ৪ কোটি টাকা নগদ উত্তোলনকারী ওই দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়।
কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস. এম. আব্দুল হামিদ (এফসিএ) এশিয়া পোস্টকে জানান, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনাগুলো দ্রুততম সময়ে পরিপালন নিশ্চিত করার প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। বরখাস্তের আদেশের কপি ইতোমধ্যে সংযুক্ত করা হয়েছে এবং এ সংক্রান্ত অন্যান্য পদক্ষেপ দ্রুত সম্পন্ন করে কেন্দ্রীয় ব্যাংককে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।
আর্থিক অনিয়মের কারণে তাদের বরখাস্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘যে পরিমাণ টাকা অনিয়ম হয়েছে, তাদেরকে সম-পরিমাণ টাকা পুনরায় জমা দেওয়ার কথা বলা হয়েছে।’
এসইভিপি দেলোয়ার হোসেন এর আগে এনআরবিসি ব্যাংকে কর্মরত ছিলেন। তখন তিনি গুরুতর আর্থিক অনিয়মের দায়ে চাকরিচ্যুত হন।
তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ ৭৪ কোটি টাকা আত্মসাৎ এবং ৭ লাখ মার্কিন ডলার মূল্যের রপ্তানি পণ্যের অর্থ দেশে না পাঠানোর অভিযোগে মামলা চলমান রয়েছে। এ ছাড়া কমার্স ব্যাংকের একটি নিরীক্ষায় তার বিরুদ্ধে ট্রেড-বেজড মানিলন্ডারিংয়ের অভিযোগও উঠে এসেছে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
হাসপাতালে পরীক্ষা করাতে গিয়ে ধর্ষণের অভিযোগ, আটক প্যাথলজি কর্মী
linknews · ৩ মিনিট আগে

নড়াইলে জমিসংক্রান্ত বিরোধের জেরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
linknews · ১৭ মিনিট আগে

নিখোঁজের ৩ দিন পর সাতক্ষীরায় মিলল কিশোরী, ফিরল পরিবারে
linknews · ২৪ মিনিট আগে

তথ্য ফাঁস ও রাষ্ট্রদ্রোহিতা: এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত
linknews · ৪৫ মিনিট আগে