‘১০ নম্বরের গল্পটা কখনও শেষ হবে না’: পরীমণির আবেগঘন পোস্ট
linknews
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ২৩:২০

ফুটবল জাদুকরের এই বিদায়ের আবেগ ছুঁয়ে গেছে বিশ্বজুড়ে তার কোটি ভক্তকে, যার বাইরে নন বাংলাদেশের তারকারাও। প্রিয় তারকার শেষ আন্তর্জাতিক ম্যাচ দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি।
পরীমণি লিখেছেন, ‘আজকের (৬ অক্টোবর) এ ম্যাচ শুধু একটা ম্যাচ নয়…। আজ একটা যুগের শেষ অধ্যায়। যে জার্সিটাকে মেসি নিজের স্বপ্ন, গর্ব আর জীবনের অংশ বানিয়েছিলেন, আজ সেই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন আমাদের প্রিয় ১০ নম্বর।’
মেসির খেলা ঘিরে শৈশব ও কৈশোরের স্মৃতির কথা মনে করে এই নায়িকা আরও লেখেন, ‘কত রাত জেগে তার খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি—সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে। ২০২২-এর সেই বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দটা হয়তো কোনোদিন ভুলতে পারব না।’
শেষবার নীল-সাদা জার্সিতে প্রিয় তারকাকে দেখার অনুভূতি ব্যক্ত করে পরীমণি যোগ করেন, ‘আজ স্কোরলাইন যাই হোক, জয়-পরাজয় এখানে আর গুরুত্বপূর্ণ নয়। আজ শুধু চাই, শেষবারের মতো নীল-সাদা জার্সিতে তাকে মন ভরে দেখতে। বিদায় নয়, লিও… তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনও শেষ হবে না। ভালোবাসা প্রিয়।’
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
ভালোবাসার পরই বিষাদ: ‘দার-ই-নিজাত’ নাটকে কিসের ইঙ্গিত?
linknews · ২০ ঘণ্টা আগে

প্রেমের বিচ্ছেদ ও কান্নার গল্প নিয়ে এল তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’
linknews · ২ দিন আগে

নতুন সিজন নিয়ে ফিরছে মীরের ‘মীরাক্কেল ১১’
linknews · ৩ দিন আগে

আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম
linknews · ৪ দিন আগে