সৌদি আরবে ৫ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
linknews
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ১৯:৪৮

মন্ত্রণালয় জানিয়েছে, অভিযুক্তরা ‘বিদেশি সন্ত্রাসী সংস্থায় যোগদান, নিরাপত্তাবাহিনীর সদস্য ও সদরদপ্তর এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া, নিজেদের কাছে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রাখা এবং সৌদি আরবে সন্ত্রাসী হামলা চালানোর জন্য অর্থায়ন এবং সমর্থনে জড়িত ছিলেন’।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া এই পাঁচজনের নামও প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা হলেন মুহাম্মদ বিন মুনির বিন মুহাম্মদ আল-যাহের, আলী বিন আবদির রব্ব আল-হুসাইন আল-শেখ, হাসান বিন জাকি বিন মুহাম্মদ আল-ফারাজ, রেদা বিন মুহাম্মদ বিন আলী আল আবু আব্দুল্লাহ এবং আলী ইবনে হাসান বিন আহমাদ আল-রিবহ। তারা সবাই সৌদি আরবের নাগরিক।
সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সদ্য দণ্ড কার্যকর হওয়া ব্যক্তিরা গ্রেপ্তার হন। পরে তাদের বিচার বিভাগে সোপর্দ করা হয়। সেখানে অভিযোগের ভিত্তিতে ‘তাজির’ হিসেবে বিচারক তাদের মৃত্যুদণ্ডের রায় দেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
পরে আপিল আদালত ও সুপ্রিম কোর্ট তাদের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন। পরে শরিয়াহ আইন অনুযায়ী দণ্ড কার্যকরে রাজকীয় ডিক্রি জারি করা হয়। আজ শনিবারই পূর্বাঞ্চলীয় প্রদেশে তাদের পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
অ্যান্ড্রয়েড গ্যালারির তথ্য ব্যবহারের দায়ে মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা
linknews · ১৯ ঘণ্টা আগে

প্রথমবারের মতো বৈঠকে বসছেন ট্রাম্প-শি ও পুতিন, আলোচনা কী নিয়ে
linknews · ২ দিন আগে

তুরস্ক-কাতার উচ্চপর্যায় বৈঠক: সই হলো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি
linknews · ২ দিন আগে

পাকিস্তানের প্রথম ‘ক্যাশলেস’ শহর হতে যাচ্ছে ইসলামাবাদ
linknews · ২ দিন আগে