সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নিলে ব্যবস্থা: আরিফুল হক

linknews

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৩:৪৫

সরকার নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি নিলে ব্যবস্থা: আরিফুল হক

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, আমাদের সরকারিভাবে যেটা, সেটা ১ লাখ ৫৪ হাজার টাকা। সর্বোচ্চ দুই থেকে তিন লাখ টাকা এর মধ্যে। এটা তাদের ভাষ্য। এটা আমাদের সরকার নির্ধারিত না। কিন্তু তারা যেটা বলছে, তারা যদি সেটাতে থাকত তাহলে আমাদের এত মানুষ সাফারার হতো না।

তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যেই মেডিকেল সেন্টারের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বাংলাদেশ।

এদিকে সরকারি পর্যায় সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর কার্যক্রমও শুরু করেছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল।

প্রাথমকিভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জনের নিয়োগ প্রক্রিয়াও শুরু করেছে প্রতিষ্ঠানটি।

পাশাপাশি মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন এবং কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের অফিশিয়াল চাহিদাপত্র হাতে পেয়েছে বোয়েসেল।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।