শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি: যা জানাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
linknews
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ | ২১:৫৫

মঙ্গলবার (১০ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় সাংবাদিক প্রশ্ন করেন যে, শেখ হাসিনা তার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছিলেন, কিন্তু বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর এসেছে। একজন বাংলাদেশি নাগরিক নিজের দেশে ফিরে যেতে চাইলে এ ক্ষেত্রে নয়াদিল্লির কোনো ভূমিকা রয়েছে কি না? এ বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনা বা বিষয়টি উত্থাপন করবে কি না ভারত?
জবাবে জয়সওয়াল বলেন, ‘আপনি যে প্রশ্নটি করেছেন, সেটি মূলত বাংলাদেশ হাইকমিশনের কাছে করা উচিত। এই ইস্যুটির প্রকৃত পরিস্থিতি কী, সে বিষয়ে তারাই আপনাদের সবচেয়ে ভালোভাবে অবহিত করতে পারবে।’
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকেরা। বাংলাদেশ থেকে পাঠানো প্রত্যর্পণের আবেদন নিয়ে দিল্লি ও ঢাকার মধ্যে সর্বশেষ কী আলোচনা হয়েছে, জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনসংক্রান্ত চিঠির বিষয়ে যেমনটি আমি বলেছি, এটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। সেই অনুযায়ীই বিষয়টি এগিয়ে নেওয়া হবে।’
এরপর এক সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনা বাংলাদেশ সরকারকে চিঠি লিখে জানিয়েছেন যে তিনি ভারতে নির্বাসনে রয়েছেন। অন্যদিকে বাংলাদেশের সরকার তাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে, কারণ তিনি ফৌজদারি আইনে দোষী সাব্যস্ত হয়েছেন। এ বিষয়ে ভারতের সরকারের অবস্থান কী?
জবাবে জয়সওয়াল আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত প্রশ্নটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় বিষয়। বিষয়টি সে অনুযায়ীই এগিয়ে নেওয়া হবে।’
ভ্রমণ নথি ছাড়া কাউকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, এমন প্রশ্নও করেন উপস্থিত সাংবাদিকেরা।
জবাবে জয়সওয়াল বলেন, ‘এখন আপনি আমাকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে একটি কারিগরি ও আইনি প্রশ্ন করছেন। আমি আগেই বলেছি, এটি সম্পূর্ণ আইনি বিষয় এবং সে অনুযায়ীই বিষয়টি দেখা হবে। স্বাভাবিকভাবেই মানুষের যাতায়াতের জন্য ভ্রমণসংক্রান্ত নথির প্রয়োজন হয়। তবে এটি একটি কারিগরি বিষয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে পরে আপনাদের জানাব।’
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
অ্যান্ড্রয়েড গ্যালারির তথ্য ব্যবহারের দায়ে মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা
linknews · ১৯ ঘণ্টা আগে

প্রথমবারের মতো বৈঠকে বসছেন ট্রাম্প-শি ও পুতিন, আলোচনা কী নিয়ে
linknews · ২ দিন আগে

তুরস্ক-কাতার উচ্চপর্যায় বৈঠক: সই হলো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি
linknews · ২ দিন আগে

পাকিস্তানের প্রথম ‘ক্যাশলেস’ শহর হতে যাচ্ছে ইসলামাবাদ
linknews · ২ দিন আগে