শিক্ষাপ্রতিষ্ঠানে দমনপীড়ন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া অভিনেতা নাসিরুদ্দিন শাহের
linknews
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১৬:৩১

তার মধ্যেই নিজেকে গর্বিত ‘দিমাগী নকশাল’ বলে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বক্তব্য দিয়েছেন নাসিরুদ্দিন।
তিনি বলেন, ‘এই সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ক্ষতিগ্রস্ত করা, গণতন্ত্রকে দুর্বল করা এবং তরুণ প্রজন্মের মনোবল ভেঙে দেওয়ার ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে।’ প্রথমে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, তারপরে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এবং বর্তমানে জামিয়া মিলিয়া ইসলামিয়ায় হওয়া বিক্ষোভের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে এই আচরণ মানুষ ভুলে যাবে না। যতই চেষ্টা করুক ওরা, সব মনে থেকে যাবে। যতই জোর খাটানো হবে, ততই মনোবল মজবুত হবে।’
বিজেপির তাঁবেদারি করা মিডিয়ার একাংশ এবং বিজেপির আইটি সেলেরও সমালোচনা করেছেন তিনি। প্রবীণ ওই অভিনেতার দাবি, তাকে এবং যে কোনও সমালোচককেই ‘দেশবিরোধী’ বা ‘টুকড়ে-টুকড়ে গ্যাং’-এর মতো তকমা দিয়ে দাগিয়ে দেওয়া হচ্ছে। এসব তারা তকমা দিয়ে দাগিয়ে দেওয়া হচ্ছে। তবে এসব তারা গায়ে মাখছেন না। কারণ, দেশ এত দুর্বল নয় যে, এ সবের কারণে তার গণতন্ত্র ভেঙে পড়বে। তরুণ প্রজন্মকে আশীর্বাদ জানিয়ে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন প্রবীণ অভিনেতা।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
অ্যান্ড্রয়েড গ্যালারির তথ্য ব্যবহারের দায়ে মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা
linknews · ১৯ ঘণ্টা আগে

প্রথমবারের মতো বৈঠকে বসছেন ট্রাম্প-শি ও পুতিন, আলোচনা কী নিয়ে
linknews · ২ দিন আগে

তুরস্ক-কাতার উচ্চপর্যায় বৈঠক: সই হলো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি
linknews · ২ দিন আগে

পাকিস্তানের প্রথম ‘ক্যাশলেস’ শহর হতে যাচ্ছে ইসলামাবাদ
linknews · ২ দিন আগে