শহীদ জিয়ার কাজের ধারা অব্যাহত রাখতেই জেডআরএফ প্রতিষ্ঠা: তারেক রহমান
linknews
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ২২:০৩

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রেখে মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) প্রতিষ্ঠা করা হয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদ্যাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, খাদ্যমন্ত্রী আফরোজা খানম, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা
linknews · ১৯ ঘণ্টা আগে

শিক্ষার্থীদের তিন পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
linknews · ১৯ ঘণ্টা আগে

রাষ্ট্রদূত পদে নিয়োগ পাচ্ছেন সেনাহিনীর দুই মেজর জেনারেল
linknews · ২০ ঘণ্টা আগে

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী
linknews · ২০ ঘণ্টা আগে