মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ককরোচ জনতা পার্টির নেতাদের তলব
linknews
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ | ১০:৪৮

নির্বাচনি তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এ অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর ঘটনায় তাদের তিহার জেলে আটকে রাখা হয়েছিল।
সাতদিন তিহার জেলে বিচারবিভাগীয় হেফাজতে থাকার পর বুধবার তারা মুক্তি পান। মুক্তির আগে আদালতে লিখিত বয়ান দেন দু’জনেই। সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা দিল্লির নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে কথা দিয়েছেন যে, তারা যন্তর মন্তরে আর কোনো আন্দোলনের ডাক দেবেন না, শান্তি বজায় রাখবেন এবং আগামী দিনে তাদের যে কোনো আন্দোলন কর্মসূচি হবে ভারতের সাংবিধানিক কাঠামো মেনে।
যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থলের তালিকা থেকে মোদি সরকার সরিয়ে দেওয়ার পর গত ১৩ অক্টোবর লোহার গেট টপকে সিজেপির কয়েকজন নেতা সেখানে ঢোকেন। আশুতোষ, সৌরভ ছাড়াও ছিলেন সিজেপির অন্যতম নেতা অজিঙ্ক শিন্ডে এবং দলের অন্য সমর্থকেরা। জাতীয় পতাকা উড়িয়ে স্লোগান দেন তারা। প্রত্যেককেই আটক করা হয়েছিল। বাকিদের ছেড়ে দিলেও আশুতোষ ও সৌরভকে শান্তিভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ।
সূত্র: হিন্দুস্তান টাইমস
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
অ্যান্ড্রয়েড গ্যালারির তথ্য ব্যবহারের দায়ে মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা
linknews · ১৯ ঘণ্টা আগে

প্রথমবারের মতো বৈঠকে বসছেন ট্রাম্প-শি ও পুতিন, আলোচনা কী নিয়ে
linknews · ২ দিন আগে

তুরস্ক-কাতার উচ্চপর্যায় বৈঠক: সই হলো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি
linknews · ২ দিন আগে

পাকিস্তানের প্রথম ‘ক্যাশলেস’ শহর হতে যাচ্ছে ইসলামাবাদ
linknews · ২ দিন আগে