সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিশিগানে সিনেট প্রার্থী এল সাইয়েদের সমর্থনে বাংলাদেশি আমেরিকানদের বিশাল সমাবেশ

linknews

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ | ১৫:২৭

মিশিগানে সিনেট প্রার্থী এল সাইয়েদের সমর্থনে বাংলাদেশি আমেরিকানদের বিশাল সমাবেশ

শুক্রবার (২৩ অক্টোবর) ইসলামিক সেন্টার অব নাইন মাইলের ব্যাংকুয়েট হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ডেমোক্র্যাটিক পার্টির সাবেক মিশিগান স্টেট রিপ্রেজেন্টেটিভ আব্রাহাম আয়াশের উপস্থাপনায় অনুষ্ঠানে সিনেট প্রার্থী ড. আবদুল এল সাইয়েদ তাঁর নির্বাচনী পরিকল্পনা ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেন। এসময় তিনি নির্বাচনী লক্ষ্য ও প্রতিশ্রুতি নিয়ে বক্তব্য দেন।

এল সাইয়েদ জানান, স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, চিকিৎসার ব্যয় কমানো এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় মোকাবিলা তাঁর নির্বাচনী অগ্রাধিকারের মধ্যে রয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পরিবর্তন আনা এবং সাধারণ মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়ার বিষয়েও তিনি গুরুত্ব দিয়ে থাকেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা জানান, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিপুল উপস্থিতি নির্বাচনী প্রচারণায় তাঁদের আগ্রহ ও রাজনৈতিক সম্পৃক্ততার চিত্র তুলে ধরে। পাশাপাশি মিশিগানের রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকানদের অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগের গুরুত্বের প্রেক্ষাপটে এ র‍্যালি কমিউনিটির রাজনৈতিক সম্পৃক্ততার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন অনেকে।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।