সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউড বাদশাহর জন্মদিনে ঝড় তুলল ‘কিং’ ছবির প্রথম গান ‘তু মিল যায়ে’

linknews

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১৬:১০

বলিউড বাদশাহর জন্মদিনে ঝড় তুলল ‘কিং’ ছবির প্রথম গান ‘তু মিল যায়ে’

বলিউড বাদশাহর ৬১তম জন্মদিনের আনন্দ দ্বিগুণ করে দিয়ে মুক্তি পাওয়া এই গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। গানটিতে কিং খানের সেই চেনা রোমান্টিক স্টাইল পাশাপাশি মারকাটারি অ্যাকশন, আর দীপিকার আবেদনময়ী লুক নজর কেড়েছে সকলের।

গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান ও ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। জনপ্রিয় এই দুই সংগীতশিল্পীর যৌথ পরিবেশন নিয়েও প্রশংসা করছেন শ্রোতারা।

চলতি বছর ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘কিং’। শাহরুখ ও দীপিকা ছাড়াও এই সিনেমায় দেখা যাবে শাহরুখকন্যা সুহানা খানকে। এ ছাড়া সিনেমায় অভিনয় করেছেন অভিষেক বচ্চন, রানী মুখার্জিসহ আরও অনেকে।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।