নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে কলকাতায় পালিত হলো ৭ই নভেম্বর
linknews
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ | ১৬:০৫

এ উপলক্ষ্যে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের উপ-হাইকমিশনারের সভাপতিত্বে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ উপ-হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কলকাতাস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাবৃন্দ এবং কলকাতাস্থ সোনালী ব্যাংক, পিএলসি-তে কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিগণ অংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬' উদযাপন অনুষ্ঠান শুরু করা হয়। 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬' উদযাপন উপলক্ষ্যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর এ দিবস উদযাপন উপলক্ষ্যে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। জাতীয় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ্য করে আলোচনা অনুষ্ঠানে কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
আলোচনার শেষ পর্যায়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য উল্লেখ্য করে নতুন বাংলাদেশ বিনির্মাণে নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে সমাপনী বক্তব্য প্রদান করেন উপ-হাইকমিশনার মোঃ খালেদ। তিনি সমাপনী বক্তব্যে বলেন, ৭ই নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় জীবনে এক অনন্য অনুপ্রেরণার উৎস।
তিনি আরও যোগ করেন, ঐতিহাসিক সংহতির সেই মূলমন্ত্রকে ধারণ করে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই কেবল নতুন প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
অ্যান্ড্রয়েড গ্যালারির তথ্য ব্যবহারের দায়ে মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা
linknews · ১৯ ঘণ্টা আগে

প্রথমবারের মতো বৈঠকে বসছেন ট্রাম্প-শি ও পুতিন, আলোচনা কী নিয়ে
linknews · ২ দিন আগে

তুরস্ক-কাতার উচ্চপর্যায় বৈঠক: সই হলো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি
linknews · ২ দিন আগে

পাকিস্তানের প্রথম ‘ক্যাশলেস’ শহর হতে যাচ্ছে ইসলামাবাদ
linknews · ২ দিন আগে