তথ্য কমিশনের নতুন উদ্যোগ: বিশ্ববিদ্যালয় পর্যায়ে বসবে তথ্য মেলা
linknews
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৫:২৮

এর অংশ হিসেবে ৩টি পাবলিক ও ৪টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে। মানুষ তার অধিকারের কথা কীভাবে সহজভাবে বলতে পারবে, তথ্য জানতে পারবে, মেলায় সে বিষয়ে জানানো হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে আগারগাঁওয়ে তথ্য কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ড. নাহরিন বলেন, গত ১৭ বছর তথ্য কমিশন কাজ করেছে তবে গণতন্ত্রের চর্চায় তাৎপর্যপূর্ণ কিছু করতে পারেনি। তো সেই জায়গা থেকে এটি হচ্ছে আমাদের একটি স্টেপ, যে আমরা যাতে খুব নিরপেক্ষভাবে শক্তভাবে কাজ করতে পারি। আর এ কারণেই আমরা আসলে বসে নেই। আমাদের ছোট জনবল দিয়েই আসলে আমরা কিছু কাজ করা শুরু করেছি।
তিনি বলেন, আমরা তথ্য কমিশন সম্পর্কে মানুষকে জানাতে চাই। তথ্য কমিশনের মাধ্যমে মানুষের মধ্যে অধিকারের জায়গা তৈরি হয়েছে। এর দরজা সবার জন্য খোলা।
১০০ দিনের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, স্বল্প পরিসরে ১০০ দিনের পরিকল্পনায় আমরা একটি কাজ করা শুরু করেছি। তথ্য কমিশনের ১০০ দিনের পরিকল্পনার মধ্যে ৩টি পাবলিক ও ৪টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলার আয়োজন করা হবে। আগামী সপ্তাহে বিভিন্ন স্কুলেও তথ্যমেলা হবে। মানুষ তার অধিকারের কথা কীভাবে সহজভাবে বলতে পারবে, তথ্য জানতে পারবে, মেলায় সে বিষয়ে জানানো হবে।
তথ্য কমিশনে এ পর্যন্ত ১১১৭ অভিযোগ জমা পড়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ১৬ তারিখ থেকে এগুলোর শুনানি শুরু হবে। সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিবিদদেরও প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া জনগণের টাকা কোথায় খরচ হচ্ছে সে তথ্যও জনগণকে জানানো হবে। সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান যারা বিদেশি সহায়তা নিয়ে কাজ করে তাদের আর্থিক সব তথ্য তাদের ওয়েবসাইটে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
নাহরিন বলেন, ইউজিসিকে জানানো হয়েছে, যে বিশ্ববিদ্যালয়ে তথ্য অবমুক্ত করার নীতিমালা আছে তারা যেন তথ্যগুলো দেয়। আর যাদের নীতিমালা নেই তারা যেন নীতিমালা করেন। তথ্য কমিশন নিরপেক্ষ হিসেবে কাজ করবে। তথ্য কমিশন শক্তিশালী হলে সরকার গণতন্ত্রের পথে হাঁটবে।
১০০ দিনের পরিকল্পনার অংশ হিসেবে আরও বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন তিনি।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা
linknews · ১৯ ঘণ্টা আগে

শিক্ষার্থীদের তিন পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
linknews · ১৯ ঘণ্টা আগে

রাষ্ট্রদূত পদে নিয়োগ পাচ্ছেন সেনাহিনীর দুই মেজর জেনারেল
linknews · ২০ ঘণ্টা আগে

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী
linknews · ২০ ঘণ্টা আগে