সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চার দিন গ্যাস বন্ধ থাকার খবর গুজব: পেট্রোবাংলা

linknews

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ১৮:০৫

চার দিন গ্যাস বন্ধ থাকার খবর গুজব: পেট্রোবাংলা

মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি জানিয়েছে, গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার খবর সম্পূর্ণ গুজব। তবে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী চার দিন গ্যাসের সরবরাহ কমতে পারে। এতে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের একটিতে (সামিট এলএনজি) জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রয়েছে। এ কারণে আগামী চার দিন দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে।

পেট্রোবাংলা আরও বলেছে, একটি মহল কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা পেট্রোবাংলার নজরে এসেছে।

একই সঙ্গে কোনো ধরনের গুজবে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।