সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুগলের ভুল বয়স নিয়ে যা বললেন সাদিয়া আয়মান

linknews

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬ | ২১:৩৩

গুগলের ভুল বয়স নিয়ে যা বললেন সাদিয়া আয়মান

গুগলে নিজের নামে থাকা প্রোফাইলে বয়স ৩৩ বছর দেখে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, এই তথ্য সম্পূর্ণ ভুল।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি সামনে আনেন অভিনেত্রী। সেখানে গুগলে নিজের নামে তৈরি প্রোফাইলের একটি স্ক্রিনশটও প্রকাশ করেন তিনি। একই সঙ্গে অনলাইনে থাকা এই ভুল তথ্য কীভাবে সংশোধন করা যায়, তা জানতে চেয়েছেন ভক্তদের কাছে।

পোস্টের ক্যাপশনে সাদিয়া লেখেন, ‘গুগলে আমার নামে এই প্রোফাইল যে করেছে তার সঙ্গে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে নাহয় তার সঙ্গে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে। এখন আপনারা যারা জানেন তারা আমাকে বলেন আমি কিভাবে আমার জন্মসাল নিয়ে এই ভুল তথ্যটি ঠিক করতে পারব?’

নিজের বয়স ও জন্মসাল নিয়ে বরাবরই খোলামেলা থাকার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। তার ভাষ্য, ‘আমি সর্বদাই আমার জন্মসাল এবং বয়স নিয়ে অকপটে কথা বলেছি। এমনকি এ বছর ১৭ই মার্চ আমি সত্যি সত্যি ২৭ বছরে পদার্পণ করেছি জানিয়ে আমার জন্মদিনের পোস্টটি ছিল।’

বয়স নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে সাদিয়া আরও বলেন, ‘তবে এনআইডি পাসপোর্ট এবং সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স এখন ২৬। বয়স একটি সুন্দর ব্যাপার, আর আমি নিজের বয়সকে সানন্দে ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে ভালোবাসি।’

গুগলে থাকা বয়সের তথ্য নিয়ে অভিনেত্রীর এই পোস্টের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে অনলাইনে ব্যক্তিগত তথ্যের ভুল উপস্থাপন কীভাবে সংশোধন করা যায়, তা নিয়েও অনুসারীদের পরামর্শ চেয়েছেন তিনি।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।