ইরানের অনমুতি ছাড়া হরমুজ পাড়ি, ৩ ট্যাংকারে বিস্ফোরণ
linknews
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ১৮:১৯

মঙ্গলবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, ইরানের অনুমতি ছাড়াই হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় নৌমাইনের আঘাতে তিনটি ট্যাংকারে বিস্ফোরণ ঘটে।
আইআরজিসির দাবি, প্রণালিটির দক্ষিণ অংশ দিয়ে চলাচলের সময় ট্যাংকারগুলো তাদের অবস্থান শনাক্তকরণ ও অনুসরণব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। হরমুজের দক্ষিণ উপকূলে জাহাজগুলোতে আগুন জ্বলতে দেখা যায়।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে ইরানের অনুমতি ছাড়া চলাচলের বিষয়ে দেশটি বারবার সতর্ক করেছে।
তবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর পরিচয়, সেগুলো কোন দেশের পতাকাবাহী, বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ কিংবা জাহাজগুলোর নাবিকদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি আইআরজিসি।
এদিকে, দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বন্দর খামিরের আকাশে দুটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি। দেশটির সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, বন্দর খামিরের উপকূলীয় এলাকার আকাশে ড্রোন দুটি ভূপাতিত করা হয়।
এর আগে গত রাতে হরমুজ প্রণালিতে একটি ড্রোন ধ্বংস করার ঘোষণাও দিয়েছিল আইআরজিসির নৌবাহিনী।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
অ্যান্ড্রয়েড গ্যালারির তথ্য ব্যবহারের দায়ে মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা
linknews · ১৯ ঘণ্টা আগে

প্রথমবারের মতো বৈঠকে বসছেন ট্রাম্প-শি ও পুতিন, আলোচনা কী নিয়ে
linknews · ২ দিন আগে

তুরস্ক-কাতার উচ্চপর্যায় বৈঠক: সই হলো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি
linknews · ২ দিন আগে

পাকিস্তানের প্রথম ‘ক্যাশলেস’ শহর হতে যাচ্ছে ইসলামাবাদ
linknews · ২ দিন আগে