অপতথ্য ও আপত্তিকর কনটেন্ট রোধে কঠোর আইন আসছে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
linknews
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ | ১৯:৩৮

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে বগুড়া-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে সরকারের কাছে প্রচুর অভিযোগ আসছে। এ ধরনের অপতথ্য ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রোধে সরকার কাজ করছে।
তিনি বলেন, ‘আমরা খুব শিগগিরই এ বিষয়ে একটি আইন করব। এই সংসদেই আইনটি নিয়ে আসব। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আপত্তিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ছে। এগুলো কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে দেওয়া যায়, সে বিষয়েও আমরা কাজ করছি।’
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি প্রতিদিনই নানা অভিযোগ ও প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। সরকার আইন প্রণয়নের মাধ্যমে এ ধরনের কনটেন্ট বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
চাকরির অপেক্ষা নয়, দক্ষতাই মূল পুঁজি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
linknews · ২৭ মিনিট আগে

পানির ন্যায্য অধিকার আদায়ে প্রতিবাদ তীব্র করার আহ্বান রিজভীর
linknews · ২৮ মিনিট আগে

প্রথম ধাপে ১০২৬টি ইউনিয়নে ভোট ২১ জানুয়ারি: ইসি
linknews · ৩৭ মিনিট আগে

এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা
linknews · ২৩ ঘণ্টা আগে