৪৬ বিসিএস প্রার্থীর গেজেট প্রকাশ সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী
linknews
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১৬:৩৩

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজ দপ্তরের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
কোনো বৈষম্য হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাবলিক সার্ভিস কমিশন থেকে ৬৬৫ জনকে উত্তীর্ণ করা হয়েছে। আটজন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হননি। বাকি থাকে ৬৫৭ জন। রাজনৈতিক পরিচয়ে কোনো বৈষম্য করা হয়নি। প্রজ্ঞাপন কয়েক ধাপে জারি করা হয়।
তিনি আরও বলেন, একজন আত্মহত্যার হুমকি দিয়েছেন, তিনি নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটি তদন্ত করা হয়।
৪৯তম বিসিএসের ৪৬ জনের বাদ পড়া প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী সোমবার পিএসসির সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।
এ সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিষয়ে মন্ত্রী বলেন, সংরক্ষিত আসনের এমপি মিষ্টির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর বিভিন্ন সড়কে হকার উচ্ছেদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হকারদের ডিসিপ্লিনে আসতে হবে। নাগরিকদের সমস্যার বিষয়টি মাথায় রেখে এই অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্ছেদ অভিযান কাউকে বেকার করার উদ্দেশ্যে নয়। অপরাধকে অপরাধ হিসেবে আমরা বিবেচনা করছি। যেখানেই অপরাধ হবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা
linknews · ১৯ ঘণ্টা আগে

শিক্ষার্থীদের তিন পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
linknews · ২০ ঘণ্টা আগে

রাষ্ট্রদূত পদে নিয়োগ পাচ্ছেন সেনাহিনীর দুই মেজর জেনারেল
linknews · ২০ ঘণ্টা আগে

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী
linknews · ২০ ঘণ্টা আগে