সৌদি আরবের ভিসা অন-অ্যারাইভ্যাল সুবিধা পেল মেক্সিকোসহ চার দেশ
linknews
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ | ১৫:৫৬

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে ঘোষণা করেছে যে, এই চারটি দেশের নাগরিকরা এখন থেকে তাৎক্ষণিক পর্যটক ই-ভিসা এবং ‘ভিসা অন অ্যারাইভাল’ পাওয়ার যোগ্য।
এর ফলে এসব দেশের নাগরিকদের এখন আর ভিসার জন্য দূতাবাসে গিয়ে আবেদনের ঝামেলায় পড়তে হবে না। এমন খবর জানিয়েছে, সংবাদ মাধ্যম আরব নিউজ।
এতে আরও বলা হয়েছে, চারটি দেশের নাগরিকরা অনলাইনে মাল্টিপল-এন্ট্রি (একাধিকবার প্রবেশের সুযোগসহ) পর্যটক ই-ভিসার জন্য আবেদন করতে পারবেন অথবা সৌদি আরবের যে কোনো প্রবেশপথে পৌঁছানোর পর সরাসরি ‘ভিসা অন-অ্যারাইভাল’ গ্রহণ করতে পারবেন। এর জন্য তাদের কেবল নিজেদের জাতীয় পাসপোর্ট ব্যবহার করতে হবে।
এই ভিজিট ভিসার মাধ্যমে উল্লিখিত চারটি দেশের নাগরিকরা ওমরাহ পালন করতে পারবেন, বিভিন্ন অনুষ্ঠান, প্রদর্শনী ও সম্মেলনে অংশ নিতে পারবেন এবং সৌদি আরবে বসবাসরত তাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবেন।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
অ্যান্ড্রয়েড গ্যালারির তথ্য ব্যবহারের দায়ে মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা
linknews · ২০ ঘণ্টা আগে

প্রথমবারের মতো বৈঠকে বসছেন ট্রাম্প-শি ও পুতিন, আলোচনা কী নিয়ে
linknews · ২ দিন আগে

তুরস্ক-কাতার উচ্চপর্যায় বৈঠক: সই হলো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি
linknews · ২ দিন আগে

পাকিস্তানের প্রথম ‘ক্যাশলেস’ শহর হতে যাচ্ছে ইসলামাবাদ
linknews · ২ দিন আগে