
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে হুতি-সংশ্লিষ্ট টেলিভিশনে দেওয়া ভাষণে এই তথ্য জানান গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারে।
তিনি বলেন, মঙ্গলবার রাতে মহান আল্লাহ তায়ালার সহায়তায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের দুটি সামরিক পরিবহন বিমানকে লক্ষ্যবস্তু করে।
তার ভাষ্য অনুযায়ী, প্রথম বিমানটিকে সৌদি আরবের নজরান বিমানবন্দরে ও দ্বিতীয় বিমানটিকে খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে লক্ষ্যবস্তু করা হয়। তিনি দাবি করেন, উভয় অভিযানই নির্ধারিত লক্ষ্য অর্জনে সফল হয়েছে।
ইয়াহিয়া সাসে আরও বলেন, সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরেও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তার দাবি, ড্রোনটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যার ফলে বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে যায়।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
অ্যান্ড্রয়েড গ্যালারির তথ্য ব্যবহারের দায়ে মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা
linknews · ২০ ঘণ্টা আগে

প্রথমবারের মতো বৈঠকে বসছেন ট্রাম্প-শি ও পুতিন, আলোচনা কী নিয়ে
linknews · ২ দিন আগে

তুরস্ক-কাতার উচ্চপর্যায় বৈঠক: সই হলো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি
linknews · ২ দিন আগে

পাকিস্তানের প্রথম ‘ক্যাশলেস’ শহর হতে যাচ্ছে ইসলামাবাদ
linknews · ২ দিন আগে