সৌদির পূর্বাঞ্চলে হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে জরুরি সতর্কতা জারি
linknews
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬ | ১২:৩৯

এদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় রাজধানী রিয়াদসহ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করেছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। বাসিন্দাদের দ্রুত নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। একই সঙ্গে নাগরিক ও বাসিন্দাদের সতর্ক থাকতে এবং নিরাপদ আশ্রয়ে অবস্থান করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এক বিবৃতিতে জানানো হয়, ইয়েমেনের হুতিরা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তবে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি শনাক্ত করে আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়।
এর আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ পূর্বাঞ্চলীয় দাম্মাম শহর, আল-আহসা ও আবকাইক এলাকায় সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করেছিল। এসব এলাকায় সতর্কতা জারির পরপরই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার খবর জানায় সামরিক জোট।
তবে ক্ষেপণাস্ত্র হামলায় কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
অ্যান্ড্রয়েড গ্যালারির তথ্য ব্যবহারের দায়ে মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা
linknews · ২০ ঘণ্টা আগে

প্রথমবারের মতো বৈঠকে বসছেন ট্রাম্প-শি ও পুতিন, আলোচনা কী নিয়ে
linknews · ২ দিন আগে

তুরস্ক-কাতার উচ্চপর্যায় বৈঠক: সই হলো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি
linknews · ২ দিন আগে

পাকিস্তানের প্রথম ‘ক্যাশলেস’ শহর হতে যাচ্ছে ইসলামাবাদ
linknews · ২ দিন আগে