সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী কারাগারে প্রেরিত

linknews

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১৭:৩৯

সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী কারাগারে প্রেরিত

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

এ সময় বয়স বিবেচনায় কারাগারে সুচিকিৎসার ব্যবস্থা চেয়ে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবীরা। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত ইকবাল সোবহানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে, কারাগারে ডিভিশন ও সুচিকিৎসার বিষয়ে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আদেশ দেন।

এর আগে বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানীর মহাখালীতে ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ হোসেন (১৮) নামের এক তরুণ গুলিবিদ্ধ হন। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরিফের বাবা মোহাম্মদ ইউসুফ ২০২৪ সালের ২৬ আগস্ট শেখ হাসিনাসহ ২৩৩ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।