সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতিবিদরা নিজেদের সুবিধা নিয়ে ভাবেন, সুবিধাবঞ্চিতদের নয়: স্পিকার

linknews

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৫:২৪

রাজনীতিবিদরা নিজেদের সুবিধা নিয়ে ভাবেন, সুবিধাবঞ্চিতদের নয়: স্পিকার

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ককাসের জনপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, সাধারণ মানুষ মাঠে না নামলে মাফিয়া সরকারকে সরানো সম্ভব হতো না। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকলে ধীরে ধীরে সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা কমে আসবে। সংসদ সদস্যরা আন্তরিক হলে এ পরিবর্তন আনা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

ব্যক্তিস্বার্থের উর্ধ্বে উঠে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, রাজনীতি ঠিক হলেই ঠিক হবে দেশ। সংসদ সদস্যরা চাইলে অনেক কিছুই করতে পারেন। তাদের অবস্থানের বাইরে দলও যেতে পারবে না। তবে সবকিছু নির্ভর করছে তারা কতটা আন্তরিক, তার ওপর।

অতীতের অন্ধকার সময়ে ফিরে যেতে চান না জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, পরিচ্ছন্ন নির্বাচন হলে দুই-তিনটি নির্বাচনেই দেশের পরিস্থিতি ঠিক হয়ে যাবে। সুবিধাবঞ্চিত মানুষের পক্ষে কাজ করার পাশাপাশি ককাসকে সুষ্ঠু নির্বাচন নিয়েও কাজ করার আহ্বান জানান তিনি।

বর্তমান সংসদকে প্রকৃত অর্থেই সুষ্ঠুভাবে নির্বাচিত সংসদ হিসেবে উল্লেখ করেন স্পিকার। তিনি বলেন, এবারের সংসদে সংসদ সদস্যদের মানও বেশ ভালো।

মনোনয়ন ব্যবস্থা তুলে দেওয়ার পক্ষে মত দিয়ে তিনি বলেন, নারীরা এখন অনেক ভালো কাজ করছেন এবং শিক্ষিত হয়েছেন। সমাজে যোগ্য নারী নেত্রী রয়েছেন, যারা পুরুষ প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে নির্বাচিত হচ্ছেন। এসব জনপ্রতিনিধি সমাজে দৃশ্যমান পরিবর্তন আনতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

ককাসের প্রথম কমিটিকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, প্রথম কমিটি যেন দুর্নীতিবিরোধী কার্যক্রমকে অগ্রাধিকার দেয়।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।