যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা: ইউরোপের দ্বীপেও হামলা চালাতে পারে ইরান
linknews
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ | ১৩:৩৬

বুধবার (১১ নভেম্বর) লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি কোনো ভুল করে এবং আবারও হামলা শুরু করার সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা শুধু এ অঞ্চলের সামরিক ঘাঁটিগুলোকে নয়, আরও দূরের ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করব। এমন কিছু দ্বীপেও হামলা চালাতে পারি, যেখানে তাদের ধারণা, আমাদের ক্ষেপণাস্ত্র পৌঁছাতে পারবে না। এমনকি ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোও আমাদের হামলার লক্ষ্য হতে পারে।’
রেজাই বলেন, সম্ভাব্য মার্কিন ও ইসরায়েলি হামলা ৩ থেকে ৫ দিন স্থায়ী হতে পারে। তবে এ ধরনের সামরিক অভিযানের মাধ্যমে প্রতিপক্ষ কোনো লক্ষ্যই অর্জন করতে পারবে না বলে দাবি করেন তিনি। রেজাই আরও বলেন, ‘ড্রোনগুলোকে অবতরণে বাধ্য করার প্রযুক্তি আমাদের আছে।’
ইরান আলোচনার শর্তাবলি নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট জবাব চেয়েছে, তবে এখনও সন্তোষজনক কোনো উত্তর পায়নি বলেও জানান তিনি। সাক্ষাৎকারের অন্য এক অংশে রেজাই পারস্য উপসাগরীয় আটটি দেশ ইরান, ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং ওমানকে নিয়ে একটি জোট গঠনে তেহরানের প্রস্তুতির কথা ঘোষণা করেন।
এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ঘোষণা করেন, হরমুজ প্রণালি আর কখনো সংঘাত-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না।
তিনি বলেন, ‘হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলসীমা নয়। ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক সনদও এ অঞ্চলে প্রযোজ্য নয়। হরমুজ প্রণালির বিধিবিধান অবশ্যই এর দুই প্রতিবেশী দেশ ইরান ও ওমানের আইন অনুযায়ী নির্ধারিত হতে হবে।’
ইরানের ওপর নতুন করে হামলা চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে গালিবফ আরও বলেন, ২০২৭ সালের জানুয়ারিতে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসের কার্যক্রম শুরু হলে এমন হামলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আরেকটি বড় ধাক্কা হয়ে আসবে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
অ্যান্ড্রয়েড গ্যালারির তথ্য ব্যবহারের দায়ে মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা
linknews · ২০ ঘণ্টা আগে

প্রথমবারের মতো বৈঠকে বসছেন ট্রাম্প-শি ও পুতিন, আলোচনা কী নিয়ে
linknews · ২ দিন আগে

তুরস্ক-কাতার উচ্চপর্যায় বৈঠক: সই হলো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি
linknews · ২ দিন আগে

পাকিস্তানের প্রথম ‘ক্যাশলেস’ শহর হতে যাচ্ছে ইসলামাবাদ
linknews · ২ দিন আগে