সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যন্তর মন্তরে আগামীকাল ফের বিক্ষোভের ঘোষণা ককরোচ পার্টির

linknews

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ | ০২:৪২

যন্তর মন্তরে আগামীকাল ফের বিক্ষোভের ঘোষণা ককরোচ পার্টির

সিজেপির ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে অজিঙ্ক শিন্ডে দাবি করেন, বর্তমান সরকার বিরোধীদের ঐক্যবদ্ধ আন্দোলনে আতঙ্কিত। বিরোধীরা একজোট হয়ে আবারো প্রতিরোধ গড়ে তুললে সরকারের ক্ষমতার ভিত কেঁপে উঠবে বলেও মন্তব্য করেন তিনি।

আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে দলের অনড় অবস্থান তুলে ধরে শিন্ডে জানান, কোনো বাধার মুখেই তারা পিছু হটবেন না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত যন্তরমন্তরে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

সিজেপির ওই পোস্টে শিন্ডের বক্তব্যের পাশাপাশি একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তাও প্রকাশ করা হয়েছে।

সূত্র: দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।