মেহেরপুরে কৃষক দল নেতার বাড়ি থেকে কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার
inknews
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ | ১৯:৫৭

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে গাংনী উপজেলার হিন্দা গ্রামে মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ৪৭ বিজিবির তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা শিবলিঙ্গটির ওজন ৯৪ কেজি ২৫০ গ্রাম। প্রতি কেজি কষ্টিপাথরের আনুমানিক মূল্য এক লাখ টাকা হিসাবে শিবলিঙ্গটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৯৪ লাখ ২৫ হাজার টাকা।
গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়েজুর রহমান ফয়েজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কৃষক দলের সদস্যসচিব মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ি থেকে কষ্টিপাথরের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
উদ্ধার করা শিবলিঙ্গটি বিজিবি সদস্যরা কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) দপ্তরে নিয়ে গেছেন। পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে ৪৭ বিজিবির কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
নিখোঁজের ৩ দিন পর সাতক্ষীরায় মিলল কিশোরী, ফিরল পরিবারে
linknews · ৪ মিনিট আগে

তথ্য ফাঁস ও রাষ্ট্রদ্রোহিতা: এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত
linknews · ২৫ মিনিট আগে

অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘আকভান’, জানাল আবহাওয়া অফিস
linknews · ২৭ মিনিট আগে

হত্যা মামলার আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার কৃষক দল সভাপতি
linknews · ৩০ মিনিট আগে