সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুচলেকা দিয়ে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে

linknews

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ১৯:৩৮

মুচলেকা দিয়ে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে ৫০ হাজার রুপি মুচলেকা দিতে হয়েছে। আর শান্তিশৃঙ্খলা ভঙ্গ করবেন না মর্মে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ম্যাজিস্ট্রেটের কাছে শুনানি শেষে মন্দির মার্গ থানা থেকে বের হয়ে আসেন তিনি।

দীপকে ছাড়াও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাও শুক্রবার (১৬ অক্টোবর) আটক হয়েছিলেন। দিল্লি পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে বোরাকে ছেড়ে দেওয়া হয়।

সিজেপির অপর দুই নেতা আশুতোষ রঙ্কা ও সৌরভ দাস যন্তর মন্তরে অনধিকার প্রবেশের অভিযোগে এখনও বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। উল্লেখ্য, গত সপ্তাহে যন্তর মন্তরে বিক্ষোভে নিশেধাজ্ঞা জারি করা হয়।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ শীর্ষক পদযাত্রার ঠিক আগে নেহা বোরা ও অভিজিৎ দীপকেকে ‘প্রতিরোধমূলক হেফাজতে’ নেওয়া হয়েছিল। ওই কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলনের পরিকল্পনা ছিল। তবে পুলিশি বাধা সত্ত্বেও শিক্ষার্থীসহ অন্যান্য আন্দোলনকারীরা পতাকা হাতে ছোট ছোট পদযাত্রা বের করেন।

পুলিশ আরও জানিয়েছে, দিল্লি পুলিশ আইনের অধীনে আটকের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়। তবে অভিজিৎ দীপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় শান্তি ভঙ্গের অপরাধে নতুন মামলা দায়ের করে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।