
চীনের শীর্ষস্থানীয় নারী নেত্রীদের একজন ছিলেন তিনি। কমিউনিস্ট পার্টির ইউনাইটেড ফ্রন্ট কার্যক্রম এবং শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন লিউ।
বুধবার (২৮ অক্টোবর) রাজধানী বেইজিংয়ে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয় বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
প্রতিবেদনে লিউ ইয়ানদংকে কমিউনিস্ট পার্টির ইউনাইটেড ফ্রন্ট কার্যক্রম এবং চীনের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং নারী ও শিশুবিষয়ক ক্ষেত্রে ‘একজন অসাধারণ নেত্রী’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
লিউ ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত চীনের উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এই পদে দায়িত্ব পালন করা চতুর্থ নারী ছিলেন তিনি। এ ছাড়া তিনি কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
আন্তর্জাতিক
অ্যান্ড্রয়েড গ্যালারির তথ্য ব্যবহারের দায়ে মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা
linknews · ২০ ঘণ্টা আগে

আন্তর্জাতিক
প্রথমবারের মতো বৈঠকে বসছেন ট্রাম্প-শি ও পুতিন, আলোচনা কী নিয়ে
linknews · ২ দিন আগে

আন্তর্জাতিক
তুরস্ক-কাতার উচ্চপর্যায় বৈঠক: সই হলো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি
linknews · ২ দিন আগে

আন্তর্জাতিক
পাকিস্তানের প্রথম ‘ক্যাশলেস’ শহর হতে যাচ্ছে ইসলামাবাদ
linknews · ২ দিন আগে