মস্কোয় বড় ধরনের ড্রোন হামলা: প্রায় ১২০০ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
linknews
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬ | ১৪:৪৭

শুক্রবার (১৩ নভেম্বর) রাশিয়ার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। মস্কোর দাবি, এটি ইউক্রেনের চালানো অন্যতম বৃহৎ ড্রোন হামলার ঘটনা। খবর এএফপির
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ার মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। এর মাত্র এক দিন আগে, বৃহস্পতিবার, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কয়েক ঘণ্টাব্যাপী বৈঠক করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতেরা।
মস্কোতে আলোচনা শেষে মার্কিন প্রতিনিধিরা আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে যান। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তারা।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পঞ্চম বছরে প্রবেশের দ্বারপ্রান্তে। এমন পরিস্থিতিতে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কূটনৈতিক প্রচেষ্টা চললেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ এই ড্রোন হামলা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
অ্যান্ড্রয়েড গ্যালারির তথ্য ব্যবহারের দায়ে মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা
linknews · ১৯ ঘণ্টা আগে

প্রথমবারের মতো বৈঠকে বসছেন ট্রাম্প-শি ও পুতিন, আলোচনা কী নিয়ে
linknews · ২ দিন আগে

তুরস্ক-কাতার উচ্চপর্যায় বৈঠক: সই হলো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি
linknews · ২ দিন আগে

পাকিস্তানের প্রথম ‘ক্যাশলেস’ শহর হতে যাচ্ছে ইসলামাবাদ
linknews · ২ দিন আগে