
তবে রোমান্টিক এই মুহূর্তের রেশ কাটতে না কাটতেই গল্পে এসেছে নতুন রহস্য। শেষ দৃশ্যে ক্যানসারের ওষুধ আবিষ্কার করে উদ্বিগ্ন হয়ে পড়েছে জারিয়াব।
পর্বের অন্যতম আকর্ষণ ছিল আবু বকরের ভালোবাসার স্বীকারোক্তি। জারিয়াবকে তিনি জানান, অনেক আগে থেকেই তাকে ভালোবাসেন। এমনকি প্রথম দেখার দিন থেকেই জারিয়াব তার জীবনে নতুন রং নিয়ে এসেছে। আবু বকরের মুখে এমন কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়ে জারিয়াব। দর্শকদের কাছেও দৃশ্যটি বেশ প্রশংসা পেয়েছে।
কিন্তু ভালোবাসার এই স্বীকারোক্তির পরই পরিস্থিতি পাল্টে যায়। পর্বের শেষ দিকে আবু বকরের বাড়িতে ক্যানসারের চিকিৎসার ওষুধ খুঁজে পায় জারিয়াব। বিষয়টি তাকে বেশ ভাবিয়ে তোলে। আবু বকর নিজেই কি এই মরণব্যাধিতে আক্রান্ত, নাকি ওষুধের সঙ্গে অন্য কারও অসুস্থতার সম্পর্ক রয়েছে- তা নিয়ে তৈরি হয়েছে নতুন কৌতূহল।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ ধারণা করছেন, আবু বকর হয়তো ক্যানসারে আক্রান্ত। আবার দর্শকদের একটি অংশের সন্দেহ, তার মা খুশবখতের অসুস্থতার সঙ্গেও এই ওষুধের যোগসূত্র থাকতে পারে। তবে ধারাবাহিকটির গল্পে এখন পর্যন্ত ওষুধগুলো কার জন্য, তা নিশ্চিত করা হয়নি।
ধারাবাহিকটির লেখক উমেরা আহমেদও সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের কাছে একটি প্রশ্ন রেখেছেন। চারটি চরিত্র- আবু বকর, জামিল, জারিয়াব ও খুশবখতের মধ্যে কে ক্যানসারে আক্রান্ত হতে পারেন, তা অনুমান করতে বলেছেন তিনি। ফলে নতুন পর্ব ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।
‘দার-ই-নিজাত’-এ আবু বকর চরিত্রে অভিনয় করছেন শেহরিয়ার মুনাওয়ার। জারিয়াবের ভূমিকায় রয়েছেন দুরেফিশান সেলিম এবং জামিল চরিত্রে নামির নাওয়াজ খান। খুশবখত চরিত্রে অভিনয় করছেন সানিয়া সাঈদ। ধারাবাহিকটি পরিচালনা করেছেন সাকিব খান।
২০২৬ সালের ১ আগস্ট থেকে এআরওয়াই ডিজিটাল চ্যানেলে প্রচার শুরু হয় ‘দার-ই-নিজাত’। প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায় প্রচারিত হচ্ছে এটি। প্রেম, বিশ্বাস, আত্মত্যাগ, অনুশোচনা ও পারিবারিক সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত ধারাবাহিকটি ইতিমধ্যে পাকিস্তানের বাইরেও উর্দু ও হিন্দিভাষী দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
সূত্র: সিয়াসাত ডটকম
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
প্রেমের বিচ্ছেদ ও কান্নার গল্প নিয়ে এল তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’
linknews · ২ দিন আগে

নতুন সিজন নিয়ে ফিরছে মীরের ‘মীরাক্কেল ১১’
linknews · ৩ দিন আগে

আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম
linknews · ৪ দিন আগে

আয়াতুল কুরসির লকেট পরে বিপাকে কারিনা কাপুর, আইনি নোটিশ প্রেরণ
linknews · ৪ দিন আগে