
নির্দেশনায় বলা হয়, পরবর্তী ২ সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হয়। যা সংশ্লিষ্ট মিশন এবং ভিসা বিভাগের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লটের প্রাপ্যতা সাপেক্ষে।
আইভ্যাকের তথ্যমতে, স্লটের প্রাপ্যতা সাপেক্ষে রবি থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা স্লট খোলা থাকে।
গাইডলাইনে বলা হয়, একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। আবেদনকারীরা শুধুমাত্র পরবর্তী দুই সপ্তাহের অ্যাপয়েন্টমেন্ট তারিখগুলোর জন্য বুক করতে পারবেন।
এদিকে, মার্কিন ভিসা পাওয়ার ক্ষেত্রে সাক্ষাৎকার প্রার্থীদের কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। প্রার্থীকে মিথ্যা তথ্য না দেওয়ার অনুরোধ এবং মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।
শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভিসা-সংক্রান্ত এক সতর্কবার্তায় এ তথ্য জানায় দূতাবাস।
সতর্কবার্তায় ভিসা আবেদনকারীদের উদ্দেশ করে দূতাবাস বলেছে, আবেদনকারীদের অতীতের যেকোনো অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের জানা থাকে।
সাক্ষাৎকার গ্রহণের সময় কোনো বিষয় গোপন না করে কিংবা বিভ্রান্তিকর তথ্য না দিয়ে শতভাগ সত্য কথা বলা উচিত। সাক্ষাৎকারে অসত্য তথ্য দিলে তার ভিসা আবেদন বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চিরতরে নিষেধাজ্ঞা বা নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে জোর দিয়ে জানিয়েছে দূতাবাস।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা
linknews · ১৯ ঘণ্টা আগে

শিক্ষার্থীদের তিন পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
linknews · ২০ ঘণ্টা আগে

রাষ্ট্রদূত পদে নিয়োগ পাচ্ছেন সেনাহিনীর দুই মেজর জেনারেল
linknews · ২০ ঘণ্টা আগে

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী
linknews · ২০ ঘণ্টা আগে