বাল্যবিবাহের বিরুদ্ধে চলা অভিযানে আসামে ৫ শতাধিক গ্রেপ্তার
linknews
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ১৬:১৬

আসামের মুখ্যমন্ত্রী বলেন, ‘বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধের সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না। আমরা অসমকে বাল্যবিবাহমুক্ত রাজ্যে পরিণত করব।’
২০২৩ সালে শুরু হওয়া এই বিশেষ অভিযানের আওতায় অসম পুলিশ ধারাবাহিকভাবে রাজ্যের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আসছে। অপ্রাপ্তবয়স্কদের বিয়েতে বর ছাড়াও বিয়ের আয়োজন, সহায়তা বা সম্পাদনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মঙ্গলবার ধুবড়ি জেলায় সদর থানার অধীনে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। পরে গৌরীপুর, গোলকগঞ্জ, আগমনী, সাপটগ্রাম, বিলাসিপাড়া, চাপর এবং ফকিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ধরা হয় আরও ৪৬ জনকে। নগাঁও জেলার জুরিয়া আরও ৪৬ জনকে।
নগাঁও জেলার জুরিয়া এলাকাতে একটি সম্ভাব্য বাল্যবিবাহের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। সেখানে গ্রেপ্তার হয়েছেন ৫ জন। চরাইদেও জেলার মোরানহাট এলাকায় বাল্যবিবাহ সংক্রান্ত মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বকো-ছয়গাঁও সহ-জেলায় কলহিকাশ, সোনতলি এবং মন্দিরা-সহ একাধিক এলাকায় রাতভর অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১২ জনকে ধরা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন অপ্রাপ্তবয়স্ক কনের সঙ্গে বিয়ে করা বর, সেই বিয়ের আয়োজন বা সহায়তা করার অভিযোগে অভিযুক্ত বাবা-মা ও অভিভাবকেরা। ধৃতদের বিরুদ্ধে বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
অ্যান্ড্রয়েড গ্যালারির তথ্য ব্যবহারের দায়ে মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা
linknews · ২০ ঘণ্টা আগে

প্রথমবারের মতো বৈঠকে বসছেন ট্রাম্প-শি ও পুতিন, আলোচনা কী নিয়ে
linknews · ২ দিন আগে

তুরস্ক-কাতার উচ্চপর্যায় বৈঠক: সই হলো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি
linknews · ২ দিন আগে

পাকিস্তানের প্রথম ‘ক্যাশলেস’ শহর হতে যাচ্ছে ইসলামাবাদ
linknews · ২ দিন আগে