ফোন হ্যাক হওয়া ঠেকাতে অ্যানড্রয়েডের ৭ জরুরি সেটিংস
Link news
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:৪১

বর্তমানে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়; ছবি তোলা, অনলাইন লেনদেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, ই-মেইল, অফিসের মিটিংসহ নানা গুরুত্বপূর্ণ কাজে এটি ব্যবহার করা হয়। ফলে স্মার্টফোনে থাকা ব্যক্তিগত তথ্য ও অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সামান্য অসতর্কতার কারণে হ্যাকার বা ক্ষতিকর অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়তে পারে। বিশেষ করে অ্যানড্রয়েড ফোন ব্যবহারকারীদের কয়েকটি গুরুত্বপূর্ণ সিকিউরিটি সেটিংস নিয়মিত পরীক্ষা করা উচিত।
১. নিয়মিত সিকিউরিটি আপডেট ইনস্টল করুন ফোনে দীর্ঘদিন ধরে কোনও সিকিউরিটি আপডেট না এলে প্রথমে পরীক্ষা করুন, আপনার স্মার্টফোনের মডেলের জন্য নির্মাতা প্রতিষ্ঠান এখনও আপডেট সরবরাহ করছে কি না। নিয়মিত সিকিউরিটি আপডেট ফোনের বিভিন্ন নিরাপত্তা দুর্বলতা দূর করতে সাহায্য করে।
২. অপরিচিত উৎস থেকে অ্যাপ ডাউনলোড করবেন না অ্যানড্রয়েড ফোনে অ্যাপ ইনস্টলের ক্ষেত্রে বিশ্বস্ত উৎস ব্যবহার করা গুরুত্বপূর্ণ। বিশেষ করে Google Play Store-এর বাইরে থেকে অপরিচিত APK ফাইল ডাউনলোড ও ইনস্টল করলে ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার ফোনে ঢোকার ঝুঁকি বাড়তে পারে।
অ্যান্ড্রয়েড অ্যাপস খুঁজুন
কোনও অ্যাপ ইনস্টলের আগে ডেভেলপারের পরিচয়, ব্যবহারকারীদের রিভিউ এবং মোট ডাউনলোডের সংখ্যা দেখে নেওয়া ভালো।
৩. অ্যাপের পারমিশন পরীক্ষা করুন অনেক অ্যাপ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পারমিশন চায়। যেমন—ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশন, কনট্যাক্টস কিংবা ফোনের ফাইল ব্যবহারের অনুমতি।
ফোনের Settings > Apps > Permissions বিভাগে গিয়ে কোন অ্যাপ কী ধরনের তথ্যের অ্যাক্সেস পাচ্ছে, তা নিয়মিত পরীক্ষা করুন। প্রয়োজন নেই এমন পারমিশন বন্ধ করে দিলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বাড়বে।
৪. শক্তিশালী লক স্ক্রিন ব্যবহার করুন সহজ পিন, প্যাটার্ন বা অনুমান করা যায় এমন পাসকোড ব্যবহার করা থেকে বিরত থাকুন। এর পরিবর্তে শক্তিশালী পিন বা পাসওয়ার্ড ব্যবহার করুন। ফোনে সুবিধাটি থাকলে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলকের মতো বায়োমেট্রিক নিরাপত্তা ফিচারও চালু করতে পারেন।
অর্ডার করুন স্মার্টফোন
এ ছাড়া লক স্ক্রিনে নোটিফিকেশনের মাধ্যমে ব্যক্তিগত তথ্য দেখানোর অপশন বন্ধ বা সীমিত করা ভালো। এতে ফোন লক থাকা অবস্থায় অন্য কেউ আপনার ওটিপি, মেসেজ বা অন্যান্য সংবেদনশীল তথ্য সহজে দেখতে পারবে না।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

