
রোববার (২৫ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. শামীমা সুলতানাকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে সরকারি কর্ম কমিশনের সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।
সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সে কাল পর্যন্ত সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন।
এর আগে ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যা, হামলা, নির্যাতন ও আটকের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে নিজের কার্যালয় থেকে তার ছবি সরিয়ে ফেলার কথা বলে আলোচনায় আসেন তিনি।
অধ্যাপক ড. শামীমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের তৎকালীন সভাপতি ছিলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যাপক ড. শামীমা সুলতানার অফিস কক্ষে বসা একটি ছবি ভাইরাল হয়।
পরে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, ড. শামীমা সুলতানার পেছনের দেয়ালে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো থাকলেও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল না। ১ আগস্ট তিনি শেখ হাসিনার ছবি সরিয়ে ফেলেন উল্লেখ করে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
ড. শামীমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি ছিলেন।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা
linknews · ১৯ ঘণ্টা আগে

শিক্ষার্থীদের তিন পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
linknews · ২০ ঘণ্টা আগে

রাষ্ট্রদূত পদে নিয়োগ পাচ্ছেন সেনাহিনীর দুই মেজর জেনারেল
linknews · ২০ ঘণ্টা আগে

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী
linknews · ২০ ঘণ্টা আগে