সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের আগে ইরানে হামলা চালাবেন না ট্রাম্প

linknews

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ১৩:০৭

নির্বাচনের আগে ইরানে হামলা চালাবেন না ট্রাম্প

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, ইরানে রাষ্ট্র গঠন বা দেশটির ভূমি দখল করতে চায় না ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

অন্যদিকে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্র মতে, দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকাল বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র একতরফা নীতি অব্যাহত রাখলে অদূর ভবিষ্যতে যুদ্ধের অবসান সম্ভব নয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, ইরানের পরিকল্পনার বিষয়ে ওয়াশিংটন জবাব দিয়েছে। পর্যালোচনা করে আগামী কয়েক দিনের মধ্যে তেহরান জবাব দেবে। এ ছাড়া হরমুজ প্রণালিতে ভয়াবহ বিস্ফোরণের খবর দিয়েছে ইরানের গণমাধ্যম।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।