
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাম্প্রতিক নৈরাজ্যের ঘটনায় সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার পুলিশ বক্সের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডিআইজি বলেন, জনশৃঙ্খলা রক্ষা, সরকারি সম্পত্তি সংরক্ষণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই পুলিশ, এপিবিএন, আরআরএফ ও বিজিবি যৌথভাবে মাঠে কাজ করছে। জেলায় দুই হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে থেকে সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন।
তিনি আরও জানান, জেলায় ১০ প্লাটুন বিজিবি ও এপিবিএন সদস্য মোতায়েন রয়েছে। ৬৭ কিলোমিটার মহাসড়কে ক্রস পেট্রোলিংয়ের পাশাপাশি পৌর এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
রোববার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈরাজ্যের ঘটনায় মামলা ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে ডিআইজি বলেন, এ ঘটনায় ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে গত দুই দিনের তুলনায় গোপালগঞ্জের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই সন্তোষজনক ও স্বাভাবিক রয়েছে বলেও মন্তব্য করেন ঢাকা রেঞ্জের ডিআইজি।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
আজমুল হত্যা: পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও জামিন বাতিলের দাবি
linknews · ১ মিনিট আগে

ককটেল বিস্ফোরণ ও নাশকতার আশঙ্কায় ঢাবির প্রবেশমুখে কড়াকড়ি
linknews · ৪ মিনিট আগে

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধির প্রধান ফটক খুলে আ.লীগ নেতাকর্মীদের শপথ
linknews · ৭ মিনিট আগে

জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন সিনিয়র ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ আসিফ
linknews · ৯ মিনিট আগে