নিম্নচাপের প্রভাব: রাতের মধ্যে ৬ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস, নৌবন্দরে ১ নম্বর সংকেত
linknews
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ | ২০:২২

সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় এ তথ্য।
পূর্বাভাসে বলা হয়- খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের ৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গভীর নিম্নচাপের প্রভাবে সাগর খুবই উত্তাল হয়ে উঠেছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এ ছাড়া রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় আজ বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ১৩ মিনিটে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
খুলনা নগর ভবনে পেট্রোলবোমা হামলা: যৌথ বাহিনীর টহল শুরু
linknews · ৩৫ মিনিট আগে

জাল নোট ভাঙাতে গিয়ে ভিক্ষুককে ২০ টাকা দেওয়ায় আটক ফখরুল ইসলাম
linknews · ৩৮ মিনিট আগে

আজমুল হত্যা: পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও জামিন বাতিলের দাবি
linknews · ৫৭ মিনিট আগে

ককটেল বিস্ফোরণ ও নাশকতার আশঙ্কায় ঢাবির প্রবেশমুখে কড়াকড়ি
linknews · ১ ঘণ্টা আগে