
এ দফায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে ঢাকায় জুলাই আন্দোলন চলাকালে নিহত পোশাক কারখানার শ্রমিক রুবেল হত্যা মামলায়।
রোববার বাদী-বিবাদী উভয়পক্ষের শুনানি শেষে হাবিবুল আউয়ালকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত।
এর আগে ‘ভোট ছাড়াই’ নির্বাচন সম্পন্ন করা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে করা মামলায় ২০২৫ সালের ২৫ জুন হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
এক বছরেরও বেশি সময় পর গত ৯ সেপ্টেম্বর সাবেক এই সিইসির জামিন আবেদন মঞ্জুর করে উচ্চ আদালত।
কিন্তু এর মধ্যেই গত ২৮ সেপ্টেম্বর তাকে রুবেল হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার আদাবর এলাকায় বিক্ষোভকারীরা মিছিল বের করলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর আগ্নেয়াস্ত্রসহ হামলা চালায়। সে সময় গুলিতে নিহত হন পোশাক কারখানার শ্রমিক রুবেল।
জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটার পর ওই বছরের ২২ আগস্ট আদাবর থানায় হত্যা মামলাটি দায়ের করেন নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা
linknews · ১৯ ঘণ্টা আগে

শিক্ষার্থীদের তিন পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
linknews · ২০ ঘণ্টা আগে

রাষ্ট্রদূত পদে নিয়োগ পাচ্ছেন সেনাহিনীর দুই মেজর জেনারেল
linknews · ২০ ঘণ্টা আগে

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী
linknews · ২০ ঘণ্টা আগে