তথ্য ফাঁস ও রাষ্ট্রদ্রোহিতা: এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত
linknews
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ | ২০:২১

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বরখাস্তের আদেশ জারি করা হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপনটি প্রকাশ করে।
প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের বিষয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। উক্ত ঘটনায় তার বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে।
এতে আরও বলা হয়, গত ১৪ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়।
সরকারি চাকরি আইন অনুযায়ী ১৪ নভেম্বর থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, গ্রেপ্তারের পর গত ১৫ নভেম্বর জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে এবং শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর হওয়ার পরপরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
নিখোঁজের ৩ দিন পর সাতক্ষীরায় মিলল কিশোরী, ফিরল পরিবারে
linknews · ৪ মিনিট আগে

অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘আকভান’, জানাল আবহাওয়া অফিস
linknews · ২৭ মিনিট আগে

হত্যা মামলার আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার কৃষক দল সভাপতি
linknews · ৩০ মিনিট আগে

দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামী আন্দোলন
linknews · ৩৫ মিনিট আগে