ঢাকায় আসছেন পাকিস্তানি নাটকের জনপ্রিয় তারকা বিলাল আব্বাস
linknews
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬ | ২৩:১৮

এবার টেলিভিশনের পর্দায় দেখা সেই প্রিয় অভিনেতাকে সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ভক্তরা। আগামী ৬ নভেম্বর ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় এই তারকা।
পাকিস্তানের লাইফস্টাইল ও ফ্যাশনবিষয়ক প্রদর্শনী ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’-এর পঞ্চম আসরে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন বিলাল আব্বাস খান। তার সঙ্গে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে মা ও ফ্যাশন ডিজাইনার ফারহানা সোহেলেরও। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, প্রদর্শনীতে ফারহানা সোহেলের নকশা করা পোশাকও তুলে ধরা হবে।
রাজধানীর গুলশান-১-এর গুলশান শুটিং ক্লাবে আগামী ৪ থেকে ৮ নভেম্বর পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে আয়োজনটি। প্রদর্শনীর তৃতীয় দিন, ৬ নভেম্বর, সেখানে উপস্থিত থাকবেন বিলাল আব্বাস।
আয়োজনে পাকিস্তানের ঐতিহ্যবাহী পোশাক, বিয়ের পোশাকের বিশেষ সংগ্রহ, বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের পণ্য এবং দেশটির ঐতিহ্যবাহী খাবার স্থান পাবে। পাকিস্তানের জীবনধারা, ফ্যাশন ও সংস্কৃতির সঙ্গে বাংলাদেশের দর্শনার্থীদের পরিচয় করিয়ে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
বিলাল আব্বাস খানের জনপ্রিয়তা শুধু পাকিস্তানেই সীমাবদ্ধ নয়। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় ও স্বতন্ত্র অভিনয়শৈলীর কারণে ভারত ও বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত মুখ তিনি। তার অভিনীত ‘ইশক মুর্শিদ’, ‘মেরি জিন্দেগি হ্যায় তু’, ‘মান জোগি’, ‘পেয়ার কে সদকে’ ও ‘চিখ’ নাটকগুলো দর্শকদের মধ্যে পরিচিতি পেয়েছে।
বিশেষ করে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকে হানিয়া আমিরের সঙ্গে তাঁর জুটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। নাটকটির মাধ্যমে নতুন করে আলোচনায় আসা এই অভিনেতাকে এবার সামনাসামনি দেখার সুযোগ ঘিরে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
ঢাকায় তার সফরকে ঘিরে পাকিস্তানি নাটকের অনুরাগীদের মধ্যে কৌতূহল বাড়ছে। প্রদর্শনীতে উপস্থিত হয়ে ভক্তরা প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখার পাশাপাশি তার সঙ্গে সাক্ষাতের সুযোগও পেতে পারেন।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
ভালোবাসার পরই বিষাদ: ‘দার-ই-নিজাত’ নাটকে কিসের ইঙ্গিত?
linknews · ২০ ঘণ্টা আগে

প্রেমের বিচ্ছেদ ও কান্নার গল্প নিয়ে এল তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’
linknews · ২ দিন আগে

নতুন সিজন নিয়ে ফিরছে মীরের ‘মীরাক্কেল ১১’
linknews · ৩ দিন আগে

আজীবন সম্মাননা পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম
linknews · ৪ দিন আগে