
এ ছাড়া গত ১১ নভেম্বর সকালে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল। অপরদিকে গত ৬ নভেম্বর পর পর তিন দফা দাম বাড়ানোর পর কমানো হয়েছিল ২ হাজার ৭৪১ টাকা। সব মিলিয়ে গত ৯ দিনে স্বর্ণের দাম কমলো ১২ হাজার ৭২ টাকা।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এর আগে, টানা তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়েছিল ১২ হাজার ১২ টাকা।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
আজকের দাম কমানোর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।
এর আগে ১২ নভেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।
এদিকে গত ১১ নভেম্বর সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়।
অপরদিকে গত ৬ নভেম্বর পর পর তিন দফা স্বর্ণের দাম বাড়ানোর পর দাম কমিয়ে ছিল বাজুস। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গয়নার দাম ছিল ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গয়নার দাম ২ লাখ ১৬ হাজার ৭১৭, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গয়নার দাম ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা, আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গয়নার দাম ছিল ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।
দাম কমানোর কারণ হিসেবে বাজুস বলেছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৮ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭২ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
করপোরেট নির্ভরতা কমিয়ে ক্ষুদ্র ও ব্যক্তি পর্যায়ে ঋণ বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক
linknews · ১ দিন আগে

স্বর্ণের বাজারে বড় স্বস্তি: সপ্তাহের ব্যবধানে কমল প্রায় ৮ হাজার টাকা
linknews · ৪ দিন আগে

নিরাপত্তায় ঘাটতি ও ঝুঁকি বাড়ছে ব্যাংকের অ্যাপে
linknews · ৪ দিন আগে

ঋণ পেতে দিতে হবে অর্থপাচার ও জালিয়াতি না করার অঙ্গীকারনামা
linknews · ৫ নভেম্বর, ২০২৬