
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে মহানগরীর নাওজোর এলাকায় কয়েকটি কারখানার ছুটির পর শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। দুপুরের পর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেড ও অ্যাভানটেক্স অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।
একই দিন বিকেল ৪টার দিকে মহানগরীর নাওজোর এলাকায় কয়েকটি কারখানার ছুটির পর শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়। এরপর শ্রমিকেরা মিছিল নিয়ে বিকেল ৫টার দিকে ভোগরা বাইপাস এলাকায় অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, তাদের দাবি, বেতন ৩০ হাজার টাকা করতে হবে। তাদের ভাষ্য, বেতন কিছুটা বাড়ানো হলেও তা বাড়ানো প্রয়োজন। কিন্তু এ বিষয়ে টালবাহানা করা হচ্ছে। এ কারণে তারা সড়কে নেমেছেন। বেতন না বাড়িয়ে কারখানা বন্ধের ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
শিল্প পুলিশ জানায়, গত কয়েক সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। এর জেরে বিভিন্ন এলাকায় কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং কোথাও কোথাও উৎপাদন বন্ধ রয়েছে। গাজীপুরে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১২ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুন ব্যাটালিয়ন আনসার এবং এসআরবির সাতটি টহল গাড়ি নিরাপত্তার দায়িত্বে রয়েছে।
এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ক্রমাগত শ্রমিক অসন্তোষের জেরে শ্রম আইন অনুযায়ী ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কয়েকটি স্থানে শ্রমিকেরা অবস্থান নিলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
আজমুল হত্যা: পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও জামিন বাতিলের দাবি
linknews · ১ মিনিট আগে

ককটেল বিস্ফোরণ ও নাশকতার আশঙ্কায় ঢাবির প্রবেশমুখে কড়াকড়ি
linknews · ৪ মিনিট আগে

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধির প্রধান ফটক খুলে আ.লীগ নেতাকর্মীদের শপথ
linknews · ৭ মিনিট আগে

জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন সিনিয়র ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ আসিফ
linknews · ৯ মিনিট আগে