সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ওমানে শুরু হলো প্রবাসীদের সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট

linknews

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬ | ১৪:৪০

ওমানে শুরু হলো প্রবাসীদের সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্ট

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান আয়োজিত গাল্ফ এক্সচেঞ্জ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানটি বিপুল সংখ্য প্রবাসী বাংলাদেশি উপভোগ করেন।

প্রতিবছরের ন্যায় এবারও বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ১২ টি প্রবাসী বাংলাদেশী ফুটবল খেলোয়াড়দের নিয়ে গঠিত দল। দিনের প্রথম উদ্ভাবনী ম্যাচ মুখোমুখি হয় এস ডি আর সাহাম এফসি বনাম মাস্কাট সিটি এফসি ।নিজেদের প্রথম ম্যাচে দুই শূন্য গোলের ব্যবধানে জয় তুলে নেয় এস ডি আর সাহাম এফসি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম- ৯ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রীড়া যুব উন্নয়ন অধিদপ্তরের সদস্য আবু সুফিয়ান। তিনি প্রবাসীদেরকে অনৈতিক কর্মকান্ডে না জড়িয়ে অবসর সময়ে খেলাধুলা এবং দেশের সাংস্কৃতি চর্চায় মনোযোগী হওয়ার তাগিদ দেন। এসময় বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সভাপতি আজিমুল হক বাবুল সিআইপি ও বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফ্যার্স মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।

দূতাবাসের চার্জ দ্যা এফ্যার্স মাহমুদুর রহমান বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর ও মন দুটোই ভালো থাকে। তাই এ ধরণের আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি। প্রতি বছর তিন মাসব্যাপী এই জমকালো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে থাকেন বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।