ইরানের দ্বীপে মার্কিন হামলার পর বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
linknews
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ১৬:৩৯

মঙ্গলবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার লেনদেনের শুরুতে ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেলে ২০ সেন্ট বা ০.২১ শতাংশ বেড়ে ৯৬.৬৬ ডলারে পৌঁছায়। অন্যদিকে বিশ্বমান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ৩ সেন্ট বা ০.০৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪.৮০ ডলারে লেনদেন হয়।
এর আগে গত সোমবার ইরানি ও কাতারি কর্মকর্তাদের মধ্যকার আলোচনা থেকে সংঘাত অবসানের আশা তৈরি হলে উভয় বেঞ্চমার্কেই তেলের দাম ৭ শতাংশের বেশি হ্রাস পেয়েছিল।
সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানানো হয়, ওয়াশিংটন ইরানের কেশম দ্বীপে এই সামরিক আঘাত হেনেছে।
তবে কয়েকজন মার্কিন কর্মকর্তা এই হামলাকে ‘আত্মরক্ষামূলক’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করে দাবি করেন, হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা পঙ্গু করতেই এই অভিযান পরিচালিত হয়েছে।
বাজার বিশ্লেষক কেসিএম ট্রেডের প্রধান কেটি ওয়াটারার বলেন, কূটনৈতিক সমাধানের দিকে বাজার যখনই এগোচ্ছিল, ঠিক তখনই এই সামরিক হামলার খবর ব্যবসায়ীদের মধ্যে চাপ তৈরি করেছে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত তীব্র হওয়ার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জ্বালানি পরিবহণ আশঙ্কাজনক হারে কমেছে। অথচ বিশ্বের মোট অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়েই পরিবাহিত হয়ে থাকে।
মন্তব্য
- এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।
সম্পর্কিত সংবাদ
সব দেখুন →
অ্যান্ড্রয়েড গ্যালারির তথ্য ব্যবহারের দায়ে মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো জরিমানা
linknews · ২০ ঘণ্টা আগে

প্রথমবারের মতো বৈঠকে বসছেন ট্রাম্প-শি ও পুতিন, আলোচনা কী নিয়ে
linknews · ২ দিন আগে

তুরস্ক-কাতার উচ্চপর্যায় বৈঠক: সই হলো পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি
linknews · ২ দিন আগে

পাকিস্তানের প্রথম ‘ক্যাশলেস’ শহর হতে যাচ্ছে ইসলামাবাদ
linknews · ২ দিন আগে