সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ · ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় হামলায় আহত গার্মেন্টস কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

linknews

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ | ১৯:১৬

আশুলিয়ায় হামলায় আহত গার্মেন্টস কর্মীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নিহত সেলিম মাদারীপুর জেলার কালকিনি থানার উত্তর কানাইপুর এলাকার মো. আব্দুর রহিমের ছেলে। তিনি আশুলিয়া থানাধীন আউটপাড়া এলাকার 'ট্রেন্স সুজ লিমিটেড' কারখানায় কর্মরত ছিলেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল গাফফার হিমেল সুরতহাল রিপোর্টে উল্লেখ করে জানান, আমরা নিহতের পরিবারের বরাত দিয়ে জানতে পারি গত ৪ নভেম্বর দুপুর ১২টার দিকে সেলিম কারখানা থেকে বের হলে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪ টার দিকে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে সকল আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরের দিকে তার মরদেহটি ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে এই বিষয়ে তার সঙ্গে কথা বলতে ফোনে সরাসরি যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কথা বলতে চাননি। বলেছেন স্থানীয় থানায় যোগাযোগ করতে।

এসআই আরও জানান, নিহতের বাবার ভাষ্য ও চিকিৎসকের মৃত্যুর সনদপত্র অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তদের হামলায় গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।

মন্তব্য

  • এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।